1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

আটক ৯ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ

এম শামীম হোসেন, স্টাফ রিপোর্টার / ৫৪৯
সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা ৯ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। আটকদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

রোববার রাত পৌনে ৯টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, গত ৩০ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাহেন্দ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে ভারতে বসবাসরত ৫ বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে আছেন ২ পুরুষ, ২ নারী ও এক শিশু। পরে রাত সাড়ে ১০টার দিকে সীমান্ত পিলার ৬১/১-এস এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে মহেশপুর ৫৮ বিজিবির শ্রীনাথপুর বিওপির হাতে তাদের হস্তান্তর করা হয়।

এদিকে, রোববার দুপুর দেড়টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জোড়পাড়া বিএসএফ ক্যাম্প আরও ৪ বাংলাদেশি নাগরিককে আটক করে। আটকদের মধ্যে ২ জন নারী ও একজন শিশু। পরে বিকেল ৪টা ২০ মিনিটে সীমান্ত পিলার ৬০/৩১-আর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাঘাডাঙ্গা বিওপির কাছে হস্তান্তর করে বিএসএফ।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আটক পুরুষদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
#এম_এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/