1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

আপ বাংলাদেশ জামালপুর জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা প্রতিনিধি / ৫২৮
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সামাজিক চূড়ান্ত পুনর্গঠনের মাধ্যমে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) জামালপুর জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

প্রথমে অনুষ্ঠানটি জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। পরে জামালপুর শহরের একটি রেস্টুরেন্টে এ সভা সফলভাবে সম্পন্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মো: আবিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সংগঠক মো: নাজমুল হক।

এছাড়া জামালপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দসহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিশেষে নাস্তা ও মিষ্টি মুখের মাধ্যমে পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/