1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ

বাংলার রঙ ডেস্ক / ৪০৯
শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

বাংলাদেশের প্রগতিশীল চিন্তাচর্চা, পাঠাভ্যাস ও মানবিক শিক্ষার জ্যোতির্ময় এক প্রতীক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ ২৫ জুলাই। ১৯৩৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন কলকাতার পার্ক সার্কাসে। সেই হিসাবে ৮৬ বছর পূর্ণ করে ৮৭ বছরে পা দিলেন এই কিংবদন্তি শিক্ষক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ শুধু একজন শিক্ষকই নন, তিনি আলোকিত মানুষ গড়ার কারিগর।

পাঠাভ্যাস গড়ে তোলা এবং চিন্তাশীল সমাজ তৈরির লক্ষ্যে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন বিশ্বসাহিত্য কেন্দ্র। সেই থেকে চলতে থাকা পাঠচক্র, বইপাঠ উৎসব ও ‘ভ্রাম্যমাণ পাঠাগার’ আজ দেশের লাখো তরুণের মানস গঠনে প্রেরণা জোগাচ্ছে।
আবদুল্লাহ আবু সায়ীদের কর্মজীবনের শুরু ঢাকা কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে। সাবলীল বক্তৃতা ও গভীর পাঠদৃষ্টি দিয়ে তিনি অল্প সময়েই হয়ে ওঠেছিলেন জনপ্রিয় শিক্ষক।

আশির দশকে বাংলাদেশ টেলিভিশনে তাঁর উপস্থাপনায় ‘সকাল সকাল’ এবং ‘শ্রাবণ মেঘের দিন’ অনুষ্ঠান তাঁকে ঘরে ঘরে পৌঁছে দেয়।
তিনি সাহিত্যেও সমানভাবে অবদান রেখেছেন। কবিতা, গল্প, প্রবন্ধ ও আত্মজৈবনিক রচনায় তাঁর কলম যেমন প্রখর, তেমনি স্নিগ্ধ। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন র‌্যামন ম্যাগসেসাই পুরস্কার (২০০৪), একুশে পদক (২০০৫) ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১১)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/