1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

আবু ওয়াহাব আকন্দর ধানের শীষকে বিজয়ী করার লক্ষে পুলিশ লাইন, উত্তরা ও কাটাখালিতে উঠান বৈঠক

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৬৮৮
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

আজ ৭ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪ টা সময় পুলিশ লাইন, উত্তরা কাটাখালিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৯, ময়মনসিংহ-৪ সদর সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ কে বিজয়ী করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠক আয়োজনে ও সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আরমান,সার্বিক তত্বাবধানে মহানগর ১,২,৩ নং ওয়ার্ডের যুবদল নেতা কর্মী ও সমর্থক।

এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি অধ্যক্ষ জিয়াউদ্দিন শাকির,সাবেক সভাপতি আনন্দ মোহন কলেজ ছাত্রদল, বিশেষ অতিথি রিয়াজুল কবির মামুন, ভারপ্রাপ্ত সভাপতি দক্ষিণ জেলা যুবদল ময়মনসিংহ, রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মহানগর যুবদল ময়মনসিংহ, শাকিল উদ্দিন, সদস্য মহানগর বিএনপি, জহিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মহানগর যুবদল ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি আসাদুজ্জামান আরমান বক্তব্য বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ নানামুখী সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে বিএনপি জনগণের পাশে থাকবে এবং নির্বাচিত হলে এলাকায় বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে।


বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, তরুণদের ভবিষ্যৎ এবং নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন।
উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারাও নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরেন এবং পরিবর্তনের আশায় ধানের শীষের প্রতি সমর্থন ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/