1. admin@banglarrang.com : admin :
  2. gb_aureliamacias@falderewonek.site : alissabriscoe :
  3. gb_adrianneschulte8255@falderewonek.site : araregan931 :
  4. zo.lizezenusu0.3@gmail.com : Collect Your Digital Tokens cb033583.tw1.ru 531 :
  5. gb_imagayman3465@falderewonek.site : gabrielbent640 :
  6. gb_sharronmulvany@falderewonek.site : noeliabladin42 :
  7. gb_gradydriscoll@falderewonek.site : rafaelalipscombe :
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ১৬৬
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

আরও ১৪ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে দুই দফায় ৫৬ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

এর মধ্যে মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ ঢাকা, মো. মিজানুর রহমান চৌধুরী নীলফামারী, এ কে এম মমিনুল হক লালমনিরহাট, মোহাম্মদ জহুরুল ইসলাম পাবনা, মো. মোস্তাফিজুর রহমান আলেক নড়াইল, মো. নজরুল ইসলাম মোল্লা বরগুনা, মো. সিরাজুল হক জামালপুর ও চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া জামিলুর রশিদ খানকে মানিকগঞ্জ, তোফাজ্জল হোসেনকে নরসিংদী, মো. আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর, আহমেদ আলীকে হবিগঞ্জ, এ কে এম সলিম উল্যা সেলিমকে চাঁদপুর ও অধ্যাপক এম এ খালেককে ফেনী জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

তাঁরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। এর আগে ১৫ মার্চ বিএনপি নেতাদের ৪২ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/