1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়েও চলছে ফিফার তদন্ত, কার কী শাস্তি হতে পারে

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৯৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচটি ঘিরে যে রাজনৈতিক উত্তাপ থাকবে, সেটা আগে থেকেই অনুমিত ছিল। গত ১৫ জুলাই আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে দেখা গিয়েছিল তেমন কিছুই। এবার আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়েও তদন্ত শুরু করেছে ফিফা। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর ফিফা টুর্নামেন্টে আর্জেন্টিনার বিরুদ্ধে অনেক ঘটনা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। যার মধ্যে পড়ে গেছে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালও।

গত ১৫ জুলাই আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর আর্জেন্টাইন ফুটবলাররা ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ ব্যানার নিয়ে উদযাপন করেছিলেন। আর্জেন্টিনার ফুটবলারদের রাজনৈতিক বার্তা প্রদর্শনের ঘটনাটি ছিল ভীষণ সমালোচিত। ফিফার নিয়ম অনুযায়ী যা একেবারে নিষিদ্ধ। ২৫ লাখ টাকা জরিমানা হতে পারে আর্জেন্টিনার, মুখ খুলল ফিফা২৫ লাখ টাকা জরিমানা হতে পারে আর্জেন্টিনার, মুখ খুলল ফিফা বর্ণবাদী গালিগালাজ সংক্রান্ত অভিযোগ, ভক্ত-সমর্থকদের মাঠে বস্তু নিক্ষেপ, আর্জেন্টিনার বেশ কয়েকটি ম্যাচ দেরিতে শুরু হওয়াসহ নানা কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফিফা।

বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধি দলের বেশ কয়েকটি ম্যাচের সঙ্গে সম্পর্কিত বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, দেরিতে খেলা শুরু, ম্যাচ ও নিরাপত্তা প্রোটোকল মেনে চলতে ব্যর্থতা, দল ও দর্শকদের দ্বারা অনুপযুক্ত বার্তা প্রদর্শন এবং দর্শকদের দ্বারা বস্তু নিক্ষেপের পরিপ্রেক্ষিতে শৃঙ্খলাবিষয়ক কার্যক্রম শুরু করেছে। ফিফা শৃঙ্খলা কমিটি শৃঙ্খলাবিধির ১৩ নং অনুচ্ছেদের ২(গ) ধারা (ক্রীড়া অনুষ্ঠানকে অক্রীড়াসুলভ প্রদর্শনের জন্য ব্যবহার), ১৪ নং অনুচ্ছেদের ৫(দলের অসদাচরণ), ১৫ নং অনুচ্ছেদ (বৈষম্য ও বর্ণবাদী গালিগালাজ) এবং ১৭ নং অনুচ্ছেদ (ম্যাচে শৃঙ্খলা ও নিরাপত্তা)-এর সম্ভাব্য লঙ্ঘনের দায়ে এএফএর বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে।’

আর্জেন্টিনার ফুটবলার-কোচদের কড়া শাস্তি দিতে যাচ্ছে ফিফাআর্জেন্টিনার ফুটবলার-কোচদের কড়া শাস্তি দিতে যাচ্ছে ফিফা ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ ব্যানারটি মূলত ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধকে ঘিরে। দক্ষিণ আটলান্টিকের ওই দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে সে সময় আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়। আর্জেন্টিনা দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরাজিত হয়। ওই যুদ্ধে প্রায় ৬৫০ আর্জেন্টাইন, ২৫৫ ব্রিটিশ সেনা এবং তিন বেসামরিক নাগরিক নিহত হন।

আটলান্টার সেমিফাইনালের আগে ফকল্যান্ডের ব্যানার প্রদর্শন করতে গিয়ে আর্জেন্টিনা শাস্তি পেয়েছিল। ২০১৪ সালের জুনে স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এই ব্যানার সামনে রেখে ছবি তোলায় আলবিসেলেস্তেদের ২০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় তা ৩৩ লাখ ২৩ হাজার টাকা। আটলান্টার সেই সেমিফাইনালে ৫৫ মিনিটে মরগান রজার্সের এগিয়ে গিয়েছিল ইংল্যান্ডই। তবে শেষ মুহূর্তে লিওনেল মেসির ম্যাজিকে জিতেছিল আর্জেন্টিনাই। মেসির অ্যাসিস্টে এনসো ফের্নান্দেস ও লাউতারো মার্তিনেস গোল করে জিতিয়েছিলেন আলবিসেলেস্তেদের।

এর আগে শেষ বত্রিশে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে দুই ম্যাচেই ৩-২ গোলে জিতেছিল লিওনেল স্কালোনির দল। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। নকআউট পর্বে একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচ জিতলেও ফাইনালে গিয়ে শেষ রক্ষা হয়নি আর্জেন্টিনা। ১৯ জুলাই নিউজার্সির ফাইনালে স্কালোনির দলকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। এর আগে ২০১০ বিশ্বকাপে স্প্যানিশরা জিতেছিল ১-০ গোলেই। সেই ফাইনালও গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। ইতালি ও জার্মানির রয়েছে চারটি করে শিরোপ। তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ের সমান দুটি শিরোপা জিতেছে স্পেন। আর ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ এসেছে ১৯৬৬ সালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/