1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

বাংলার রঙ ডেস্ক / ৩২৫
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নীলফামারী ২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও বিপুল অঙ্কের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, আসাদুজ্জামান নূর বৈধ উৎস থেকে ২৩ কোটি ৬৪ লাখ ৫৭ হাজার ৯২৭ টাকা আয়ের বিপরীতে ২৯ কোটি ১ লাখ ৫৯ হাজার ১১৭ টাকার সম্পদ অর্জন করেন। এতে জ্ঞাত আয়ের সাথে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার অসঙ্গতি পাওয়া গেছে।

এছাড়াও তার নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে মোট ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার আর্থিক লেনদেনের নির্দেশ করে। এসব লেনদেনকে কমিশন সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে।

অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/