ইনজুরি থেকে ফিরেই জোড়া গোল করলেন ক্রিষ্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল নাসরও পেয়েছে বড় জয়।। সিঅআর সেভেনের জোড়া গোলের সৌজন্যেই শুক্রবার তারা ৫-২ গোলে পরাজিত করে আল নাজমাকে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন ক্রিষ্টিয়ানো রোনালদো। ৫৬ মিনিটে পেনাল্টিতে ব্যক্তিগত প্রথম গোল করার পর ৭৩ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। এর ফলে সিআর সেভেনের ক্যারিয়ারের মোট গোলসংখ্যা এখন ৯৬৭। ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার পথে পর্তুগীজ সুপারস্টার আরও এক ধাপ এগিয়ে গেল।
আল নাসরের হয়ে এদিন জোড়া গোলের দেখা পেয়েছেন সাদিও মানেও। ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেন তিনি। বাকী গোলটি আসে আব্দুল্লাহ আল হামদানের পা থেকে।