1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

নিশ্চিত হলো বিশ্বকাপের ৪৮ দল, কোন মহাদেশ থেকে কারা?

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ২১১
বুধবার, ১ এপ্রিল, ২০২৬

২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছিল ৪২ দল। ৪৮ দলের হতে যাওয়া বিশ্বকাপের বাকি থাকা ৬ দলও নির্ধারিত হয়েছে গতকাল মঙ্গলবার রাত ও আজ বুধবার সকালে হওয়া প্লে-অফের ফাইনালে। সর্বশেষ বলিভিয়া-ইরাক ম্যাচে জয়ী ইরাককে নিয়ে পূর্ণ হয়েছে বিশ্বকাপের ৪৮ দলের বৃত্ত।

মহাদেশ বিবেচনায় এবারের বিশ্বকাপে সর্বাধিক ১৬ দল লড়বে ইউরোপ থেকে। ১০ দল নিয়ে এ তালিকায় দুইয়ে আফ্রিকা। এশিয়া থেকে বিশ্বকাপে সুযোগ পেয়েছে ৯টি দল। আমেরিকার দুই অংশ থেকে টিকিট পেয়েছে সমান ৬টি করে দল। এর বাইরে ওয়েশিয়া থেকে বিশ্বকাপে জায়গা পাওয়া একমাত্র দল নিউজিল্যান্ড।

এক নজরে দেখে নেওয়া যাক, কোন মহাদেশ থেকে কোন কোন কোন দল ২০২৬ বিশ্বকাপ খেলবে :

এশিয়া (৯) : অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ইরাক।

আফ্রিকা (১০) : আলজেরিয়া, কেপ ভার্দে, ডিআর কঙ্গো, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, সাউথ আফ্রিকা, তিউনিশিয়া।

উত্তর আমেরিকা (৬) : কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক), যুক্তরাষ্ট্র (স্বাগতিক), কুরাসাও, হাইতি, পানামা।

লাতিন আমেরিকা (৬) : আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।

ওশেনিয়া (১) : নিউজিল্যান্ড।

ইউরোপ (১৬) : অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/