1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৩ ও শনাক্ত ৯৪৭

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ২৫৭
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ শনাক্ত হয়েছে আরও ৯৪৭ জনের। এ সময়ে উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৪২ জনের। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত (১৯ দিনে) মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে। এ ছাড়া গত ১৯ দিনে দেশে সন্দেহজনক শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে।

 

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল প্রকাশিত প্রতিবেদনে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১৩ উল্লেখ করা হলেও আজ তা সংশোধন করে ৫টি কমানো হয়েছে। জেলা পর্যায় থেকে ভুল তথ্য পাঠানোর কারণে এগুলো কমানো হয়েছে। নতুন করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একজন হাম আক্রান্তের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা এখানে যুক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/