1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ঈশ্বরগঞ্জে জি‌পিএ-৫ প্রাপ্ত শিক্ষা‌র্থীদের সংবর্ধনা দি‌ল মাজেদ বাবু ফাউন্ডেশন

মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি / ৬০৮
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৫ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি দিয়েছে ‘মাজেদ বাবু ফাউন্ডেশন’। রোববার (১৪ সেপ্টেম্বর) জেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সকাল ১০টার আগেই মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শিক্ষার্থীদের করতালি, হাসি–আনন্দ আর উচ্ছ্বাসে চারদিক হয়ে ওঠে প্রাণবন্ত। সন্তানদের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকেরাও আনন্দে মেতে ওঠেন। অনুষ্ঠানে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ সাসিবুল হাসান চৌধুরী।

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, শরিফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির সদস্যসচিব নূরে আলম জিকুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, উপবৃত্তি ও উপহার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/