1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নিহত ১, দগ্ধ ২৫

প্রতিনিধির নাম / ৮২৪
সোমবার, ২১ জুলাই, ২০২৫
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় একজন নিহত হয়েছে। এতে অন্তত ২৫ জন দগ্ধ হয়েছে। তাদের সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটি মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়েছে। তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত তিনটি ইউনিট কাজ করছে। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে চারজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।

দুর্ঘটনাস্থলের নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রমে পুলিশের পাশাপাশি দুটি প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির স্বাস্থ্য টিমকে ঘটনাস্থলে পৌঁছে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/