1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত ২০

বাংলার রঙ ডেস্ক / ৩৮৭
বুধবার, ৩০ জুলাই, ২০২৫

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২ জন সমর্থক ও ছয়জন সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামলার সময় একটি মোবাইল ফোন ও তিনটি ক্যামেরা ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যও রয়েছেন।

বুধবার (৩০ জুলাই) বিকালে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পর পার্শ্ববর্তী জেলা পরিষদ মার্কেট থেকে সমাবেশ লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে মুহূর্তেই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুঞ্জর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে ওমর উল্লাহ (২৮), বাখানগর গ্রামের খলিলের ছেলে মোহাম্মদ ইমন (৩০), রহিমপুর গ্রামের মফিজের ছেলে শুক্কুর আলী (২৮), কদমতলী গ্রামের মোখলেসের ছেলে পারভেজ (২৮), গুঞ্জর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে কামাল হোসেন (৪০), এবং নিমাইকান্দি গ্রামের সাইদুল হাসানের ছেলে মো. ডালিম (২১) রয়েছেন।

আহত সাংবাদিকরা হলেন—শাহ ইমরান (দৈনিক খোলা কাগজ), আব্দুল্লাহ আল মারুফ (স্টার নিউজ), মঈন নাসের খাঁন রাফি (বার্তা ২৪), হাবিবুর রহমান মুন্না (দৈনিক পূর্বাশা), মাহফুজ আনোয়ার সৌরভ (এশিয়ান টিভি) ও মো. বাপ্পি (ক্যামেরাম্যান, এসএ টিভি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/