1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ঋতুপর্ণার বাড়ি তৈরিতে বিসিবির খরচ হবে ১৫-১৮ লাখ

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৩১১
রবিবার, ১০ আগস্ট, ২০২৫
নারী দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা

নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি তৈরি নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। সবকিছু ঠিক থাকলেও তার এলাকা থেকেই অজ্ঞাত বাধা আসে। সেসব কেটে যাচ্ছে। বিসিবি থেকেই ঋতুপর্ণার গ্রামের বাড়ী তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিবি থেকে ইতিমধ্যে সাফ জয়ী এই ফুটবলারের বাড়ী তৈরির ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছে। জেলার ইজ্ঞিনিয়ারদের সঙ্গে কথা বলে আনুমানিক ব্যায় ঠিক করা হয়েছে ১৫ থেকে ১৮ লাখ টাকা। কবে নাগাদ বাড়ির কাজ শুরু হবে তা নির্দিষ্ট না হলেও বাড়ি তৈরির ঘোষণা এসেছে বিসিবির শনিবারের সভা শেষে।

দুইবারের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণার রাঙামাটির বাড়িটি অতি সাধারণ। বাঁশের বেড়া দিয়ে তৈরি এই বাড়ি নিয়ে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমেও বেশ চর্চা হয়েছে। সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য রাঙামাটির ঘাগড়া বাজারের কাছাকাছি সরকার থেকে জমি পেয়েছিলেন এই ফুটবলার।

বিসিবি বরাবরই বাংলাদেশের নারী ফুটবলারদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়িয়েছে। সাফ জয়ের পর তাদের পুরস্কৃত করার পাশাপাশি নারী ফুটবলারদের বিদেশ সফরেও সাহায্য করেছে ক্রিকেট বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/