1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

এনসিপিকে শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল

বাংলার রঙ ডেস্ক / ৩৮৭
বুধবার, ৩০ জুলাই, ২০২৫

জাতীয় শহীদ মিনারে পূর্বনির্ধারিত ছাত্র সমাবেশের স্থান ছেড়ে দিয়ে শাহবাগে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। আগামী ৩ আগস্ট বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দলটি। আজ বুধবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রাকিব বলেন, ‘আমরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শহীদ মিনারে সমাবেশের সিদ্ধান্ত নিই এবং আমরাই প্রথমে কর্মসূচি ঘোষণা করি। এই ধরনের একটি কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন করার পর ভিন্ন স্থানে স্থানান্তর করা অত্যন্ত কঠিন এবং বিব্রতকর কাজ। তবুও আমরা গণতান্ত্রিক সহাবস্থানের চর্চা থেকে এবং সব মত-পথের প্রতি শ্রদ্ধা রেখে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।’

নতুন কর্মসূচির স্থান ঘোষণা করে রাকিব বলেন, ‘আমাদের ৩ আগস্টের ছাত্র সমাবেশটি এখন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে। রাজধানীর ব্যস্ত সড়কে এই স্থান পরিবর্তনের কারণে যদি কোনো ধরনের ভোগান্তি তৈরি হয়, তার জন্য আমরা নগরবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি, নগরবাসী আমাদের উদার মনোভাব ও রাজনৈতিক সহনশীলতার এই উদাহরণকে সম্মান জানাবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/