1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

এবার কি শাস্তি পাচ্ছেন মেসি

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ১০৪
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে এখন ক্লাব ফুটবলে ফেরার পালা। তবে নিউজার্সিতে গত ১৯ জুলাই ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর লিওনেল মেসি আর মাঠে ফেরেননি। তাঁকে ছাড়াই নিয়মিত খেলছে ইন্টার মায়ামি। এবার তাঁর খেলা হচ্ছে না এমএলএস অলস্টার ম্যাচেও। শার্লটের ব্যাংক অব আমেরিকায় বুধবার হতে যাওয়া অল স্টার ম্যাচে মেসির অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে গতকাল এমএলএস আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, আর্জেন্টাইন তারকা ফুটবলার এই ম্যাচে অংশ নিচ্ছেন না। সাধারণত চোটে না পড়লে এমএলএস অল-স্টার ম্যাচে অবশ্যই খেলতে হবে।

এবারের ব্যাপারটা ভিন্ন। যাঁরা ২০২৬ বিশ্বকাপ ফুটবলে শেষ অব্দি খেলবেন, তাঁদের অলস্টার ম্যাচে অংশগ্রহণের সিদ্ধান্ত নিজেদের ওপর ছেড়ে দেওয়া হবে বলে এমএলএস আগেই জানিয়ে দিয়েছিল। মেসি এবার ফাইনাল খেলেছিলেন বলে এমএলএসের শাস্তির আওতামুক্ত। আর্জেন্টিনা ফাইনালে উঠলে ‘নিষিদ্ধ’ হতে পারেন মেসিআর্জেন্টিনা ফাইনালে উঠলে ‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি এমএলএসের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার উপযুক্ত বা অনুমোদিত চিকিৎসার কারণ ছাড়া অলস্টার ম্যাচে না খেললে পরবর্তী লিগ ম্যাচে আপনাআপনি এক ম্যাচ নিষিদ্ধ হয়ে যাবেন। এমন পরিস্থিতিতে অবশ্য এর আগেও পড়েছিলেন মেসি।

গত মৌসুমে ক্লান্তির কারণে অলস্টার ম্যাচে খেলেননি মেসি ও তাঁর ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা। পরে এমএলএস কর্তৃপক্ষ তাঁদের দুজনকেই এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল। ফাইনালের আগে সতীর্থদের কী উপহার দিয়েছিলেন, জানালেন আর্জেন্টিনার ফুটবলারের বান্ধবীফাইনালের আগে সতীর্থদের কী উপহার দিয়েছিলেন, জানালেন আর্জেন্টিনার ফুটবলারের বান্ধবী মেসিকে বাদ দিয়ে গতকাল চার বদলি খেলোয়াড়ের নাম নিয়ে অলস্টার ম্যাচের দল ঘোষণা করে এমএলএস। অল-স্টার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ইন্টার মায়ামির মিডফিল্ডার ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মিডফিল্ডার আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর ফরোয়ার্ড গুইলার্মে এবং শিকাগো ফায়ারের ফরোয়ার্ড ফিলিপ জিঙ্কারনাগেল।

বুধবার এমএলএস অলস্টার একাদশের প্রতিপক্ষ হচ্ছে মেক্সিকোর লিগা এমএক্স অলস্টার দল। ২০২৩ সাল থেকে ইন্টার মায়ামির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ১০৪ ম্যাচে মেসি করেছেন ৯০ গোল। অ্যাসিস্ট করেছেন ৫১ গোলে। শুরুর বছরই লিগস কাপ জেতেন তিনি। এরপর ২০২৪ সাপোর্টার্স শিল্ড, ২০২৫ এমএলএস কাপ—মায়ামির জার্সিতে এখন পর্যন্ত তিন শিরোপা জিতেছেন আর্জেন্টাইন তারকা। সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে ৮ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেন মেসি। ফাইনালের আগে তাঁর সেই ভাইরাল বক্তব্য নিয়ে চলছিল আলোচনা। এবার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্সের সামাজিক মাধ্যমে এক পোস্ট থেকে জানা গেল, মেসি সতীর্থদের বিশেষ এক উপহারও দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/