1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

এবার জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় শিক্ষিকার মৃত্যু

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৭৮৫
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

জাকসু নির্বাচনে ভোট গণনাসংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা। তিনি বলেন, ‘আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।

শুক্রবার সকালে ভোট গণনার সময় তিনি দরজার সামনে পড়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিক্যাল কলেজে নেওয়া হয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘রাতে সবাই ক্লান্ত হওয়া ও পোলিং এজেন্ট না থাকায় রাতে একসঙ্গে সব হলের সংসদের ভোট গণনা শেষ করা যায়নি। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল।
তিনি তার অন্য সহকর্মীরাসহ ভোট গণনাকেন্দ্রে আসেন। সিনেট হলের দরজার সামনে এসে পড়ে যান। অ্যাম্বুল্যান্সযোগে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা জানতে পেরেছি, তিনি ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন।
এ ঘটনায় আমাদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/