1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

এমএসই’২১ ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানুল হকের মৃত্যুতে কুয়েটে শোক, বন্ধ একাডেমিক কার্যক্রম

সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধি / ৭০১
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানুল হক আর নেই। গতকাল রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে শহীদ স্মৃতি হলের ডিপার্ট্মেন্টাল স্টোরে চা পানকালে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁকে দ্রুত আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম রেজওয়ানুল হক দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে কুয়েট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক, বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক ও সমবেদনা জানিয়েছেন।

এদিকে রেজওয়ানুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে কুয়েট প্রশাসন আজ (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা জারি করা হয়েছে।

মরহুমের জানাজার নামাজ আজ কুয়েট সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/