1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৩৭১
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, দেশ-বিদেশে শিল্পী এস. এম. সুলতানের ছবির প্রদর্শনীর জন্য নেয়া বহু চিত্রকর্ম হারিয়ে গেছে। এসব চিত্রকর্ম উদ্ধার করে প্রদর্শনীর আয়োজন করা হবে। তিনি এ ব্যাপারে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

রোববার সন্ধ্যায় চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে শিল্পী এস. এম. সুলতানের জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব  কথা বলেন।

উপদেষ্টা বলেন, এস. এম. সুলতান কর্মজীবী মানুষের প্রকৃতির সাথে সংগ্রামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন রং ও রেখায়। মাটির প্রাণশক্তি কৃষককে শক্তিশালী রূপে ক্যানভাসে তুলে ধরেছেন। এদেশের চিত্রকলাকে এক ভিন্নমাত্রায় উপস্থাপন করেছেন সুলতান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. ফেরদৌস আজীম, চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক, শিল্পী হিরন্ময় চন্দ, আলোকচিত্রী নাসির আলী মামুন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সুরাইয়া রহমান ও শিল্পী ড. আব্দুস সাত্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/