1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

কোটা পুনর্বহালের ষড়যন্ত্র নয়, ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিতের দাবিতে কুয়েটে মানববন্ধন ও বিক্ষোভ

সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধি / ৮৮৩
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

হাইকোর্টের রায় অমান্য করে কোটা পুনর্বহালের দাবিতে সারা দেশে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং খাতে বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং যোগ্য প্রকৌশলীদের অধিকার নিশ্চিতের দাবি জানান।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) “প্রকৌশলী অধিকার আন্দোলন” শিরোনামে আজ বিকাল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ সমাবেশ। স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

সমাবেশে বক্তারা—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ তম ব্যাচের আবু সায়েম, রিফাত জয়, মোঃ আরমান, মোঃ ওয়াসিম মোল্যা এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহিমুল—জোর দিয়ে বলেন, “হাইকোর্টের রায়কে অবমাননা, বিশৃঙ্খলা ও সংঘবদ্ধ প্রতিবন্ধকতা তৈরি করে ডিপ্লোমা-আধারিত কোটা পুনর্বহাল চেষ্টার বিরুদ্ধে আমরা আজ দাঁড়িয়েছি।”

তারা তুলে ধরেন আন্দোলনের মূল তিন দফা দাবি:

উচ্চতর যোগ্যতা সম্পন্ন B.Sc. ইন ইঞ্জিনিয়ারিং স্নাতকদের ‌জরিমানা বা সীমারেখা ছাড়াই, ‌সহকারি প্রকৌশলী (৯ম গ্রেড) ও তদসামান্য পদে সবার জন্য নিয়োগ পরীক্ষা উন্মুক্ত করা, কোনো কোটার ভিত্তিতে নয়।

পদোন্নতি কোটামুক্ত করতে হবে, এবং নতুন কোনো সমমান পদ সৃষ্টি করেও তা ব্যবহার করা যাবে না।

না-অ্যাক্রেডিটেড B.Sc. ইন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ায় IEB‑BAETE এক্রেডেশনের আওতায় আনা উচিত।

প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে তাদের যে ৩ দফা দাবি নিয়ে আন্দোলন হচ্ছে, সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/