1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

খাগড়াছড়িতে স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিঠুন সাহা, বিশেষ প্রতিনিধি / ৮৬৯
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

জনসচেতনতা ও দুর্নীতি প্রতিরোধের জনসম্পৃক্ততার লক্ষ্যে স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পানছড়ি উপজেলায়। বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় পানছড়ি উপজেলা সুনামধন্য চারটি প্রতিষ্ঠান। পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়, সানরাইজ কিন্ডার গার্ডেন জুনিয়র হাই স্কুল।

বিতর্ক প্রতিযোগিতাটি দুটি রাউন্ডে সম্পন্ন করা হয়। প্রথম রাউন্ডে যুক্তি তর্ক ও বিতর্কে অংশ নেয় সানরাইজ কিন্ডার গার্ডেন জুনিয়র হাই স্কুল ও পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়। এই অংশে বিজয়ী হয় সানরাইজ কিন্ডারগার্ডেন জুনিয়র হাই স্কুল। এবং পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় যুক্তিতর্কে ও বিতর্কে জয়লাভ করেন পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ।

দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডের বিজয়ী দল সানরাইজ কিন্ডার গার্ডেন ও পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে যুক্তি এবং বিতর্ক চালিয়ে যান।

বিচারকদের রায় সকল দলের উপস্থাপন অত্যন্ত চমৎকার ছিল বলে মন্তব্য করেন বিচারক মন্ডলী। এবং বিচারকদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম স্থান অর্জন করেছেন পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করেছেন সানরাইজ কিন্ডার গার্ঢেন জুনিয়র হাই স্কুল ও তৃতীয় হয়েছেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মেঘবিন্দু চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন, এ ছাড়া আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি থানা অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ও প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মাহিম।

উক্ত বিতর্ক প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য বিচারক মন্ডলীতে ছিলেন নুরুল করিম ইউ আর সি অফিসার পানছড়ি, কিরন চাকমা অধ্যক্ষ চেঙ্গি সারিবালা মহাবিদ্যালয়, অরুন কুমার চাকমা মাধ্যমিক শিক্ষা অফিসার পানছড়ি। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন, সুলতান মাহমুদ সহকারী শিক্ষক পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়, এবং টাইম কিপার হিসেবে দায়িত্ব পালন করেন আবুল খায়ের দলনেতা যুব রেডক্রিসেন্ট পানছড়ি উপজেলা ইউনিট। সার্বিক সহযোগিতা করেছেন যুব রেডক্রিসেন্ট পানছড়ি উপজেলা টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/