1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে বাড়িতে নেতানিয়াহু

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৭৭৮
সোমবার, ২১ জুলাই, ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন।

পুরোপুরি সেরে ওঠার জন্য আগামী তিন দিন তিনি নিজের বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন।

গতকাল রোববার নেতানিয়াহুর দপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, নেতানিয়াহু (৭৫) গত রাতে হঠাত অসুস্থ হয়ে পড়েন।

ত্রাণপ্রত্যাশী ফিলিস্তিনিদের ওপর ‘প্রাণী শিকারের’ মতো নির্বিচারে গুলি চালাচ্ছে ইসরায়েলি স্নাইপার
বিবৃতিতে আরও জানানো হয়, ইসরায়েলের দীর্ঘদিনের নেতা পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহে ভুগছেন। এই শারীরিক সমস্যা থেকে সেরে উঠতে চিকিৎসকদের পরামর্শে তিনি স্যালাইন নিচ্ছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে ২০২৩ সালে একটি পেসমেকার বসানো হয়েছিল। গত বছরের ডিসেম্বরে তার মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/