1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

গাজায় আংশিক যুদ্ধবিরতির ঘোষণা ইসরাইলের

বাংলার রঙ ডেস্ক / ৩১৮
রবিবার, ২৭ জুলাই, ২০২৫

গাজায় ক্রমবর্ধমান দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবেলায় নিরাপদ স্থলপথ খুলে দিতে এবং জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোকে সহায়তা করতে রোববার আংশিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরাইল।

গাজা সিটি থেকে এএফপি জানায়, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকায় আকাশপথে খাদ্যপণ্য ফেলতে শুরু করেছে এবং ফিলিস্তিনি বেসামরিক জনগণের বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা প্রবাহ বাড়ানোর উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নিয়েছে।

গাজায় সক্রিয় জাতিসংঘ বা বেসরকারি ত্রাণ সংস্থাগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বেসরকারিভাবে সংশয় প্রকাশ করে মানবিক ত্রাণ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তারা মাঠপর্যায়ে বাস্তব অগ্রগতি দেখার অপেক্ষায় রয়েছে।

ইসরাইল জানায়, যুদ্ধবিরতি কেবল সেসব এলাকায় সীমিত থাকবে, যেখানে বর্তমানে ইসরাইলি সেনা মোতায়েন নেই, যেমন আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা শহর।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে।

তবে বিবৃতিতে আরও জানানো হয়, গাজার বিভিন্ন অংশজুড়ে ‘নির্ধারিত নিরাপদ পথ’ খুলে দেওয়া হয়েছে, যাতে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থাগুলো খাদ্য ও ওষুধ পৌঁছে দিতে পারে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, এই মানবিক তৎপরতা এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান অভিযানের মাধ্যমে গাজায় পরিকল্পিত অনাহারের ‘মিথ্যা অভিযোগ’ খণ্ডন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/