1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

গাজায় একদিনে আরও ১৩৮ জন নিহত

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৯০৮
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলায় একদিনে আরও ১৩৮ জন নিহত হয়েছেন। এ নিয়ে ভূখণ্ডটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ১৫৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৯৩ জন অনাহারে মারা গেছেন। বুধবার (৬ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ১৩৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে।  আর আহত হয়েছেন আরও ৭৭১ জন।  যার ফলে ইসরাইলি হামলায় মোট আহতের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৪৪২ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত দিনে অনাহার ও অপুষ্টিতে আরও পাঁচজন মারা গেছেন।  যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৬টি শিশু।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ৮৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৭০ জন আহত হয়েছেন।  যার ফলে গত ২৭ মে থেকে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ১ হাজার ৬৫৫ জনে দাঁড়িয়েছে এবং ১১ হাজার ৮০০ জন আহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিসের মতে, ২৭ জুলাই থেকে ইসরাইল মাত্র ৮৪৩টি ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে, যা ১০ দিন ধরে বাসিন্দাদের দৈনন্দিন চাহিদা মেটাতে প্রয়োজনীয় ৬ হাজার ট্রাকের তুলনায় অনেক কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/