1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাদে পড়ে চালক নিহত, আহত ১০

মো: আরিফ শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি / ৩৫৪
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সোমবার রাত ১০টার দিকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের চালক রফিকুল সিকদার (৪৫) ঘটনাস্থলেই নিহত হন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

নিহত রফিকুল সিকদার পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বেতাগী গ্রামের বাসিন্দা, তিনি মানিক সিকদারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরইতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। চালকের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির গতি বেশি ছিল এবং রাস্তা ছিল আঁকাবাঁকা, ফলে এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের জন্য হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/