1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

গোপালগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন পেলেন মিজানুর রহমান

মো : আরিফ শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি / ১৮৪
শনিবার, ২৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে এডভোকেট মিজানুর রহমান কে দলীয় নমিনেশন প্রদান করা হয়েছে।

তিনি একজন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সাংবাদিক ও ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। দীর্ঘদিন ধরে দেশের ইসলামপন্থী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সামাজিক ও আইনগতভাবে নিরীহ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

ইতিমধ্যেই তার প্রার্থিতাকে কেন্দ্র করে মুকসুদপুর ও কাশিয়ানি উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের মাঝেও ব্যাপক সাড়া পড়েছে তার প্রার্থিতা ঘিরে।

এডভোকেট মিজানুর রহমান বলেন, “আমি গোপালগঞ্জ-১ আসনের সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। ইসলামী আন্দোলনের নীতিতে বিশ্বাস রেখে আমি দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, একটি ইসলামভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার জন্য সৎ, যোগ্য এবং জনসম্পৃক্ত নেতৃত্ব প্রয়োজন — যা এডভোকেট মিজানুর রহমানের মধ্যেই বিদ্যমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/