1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

চাঁদাবাজদের পেছনের পৃষ্ঠপোষকদেরও বিচার করতে হবে: তাসনিম জারা

প্রতিনিধির নাম / ৩২৫
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

শুধু চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ধরলে হবে না বরং তাদের পৃষ্ঠপোষকদেরও বিচারের আওতায় আনতে হবে—এমন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘শুধু চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের ধরলেই হবে না, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তা না হলে চাঁদাবাজি কখনোই বন্ধ হবে না। ’

গত এক মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ লক্ষ্য করেছেন বলে জানান তিনি।

ডা. জারা বলেন, ‘রাজবাড়ী থেকে খুলনা, পঞ্চগড় থেকে ভোলা—যেখানেই গেছি সাধারণ মানুষ একটা প্রশ্ন বার বার করেন, এই দুর্নীতি আর চাঁদাবাজির রাজত্ব কবে শেষ হবে?’

এনসিপি নেত্রী বলেন, ‘অপরাধী যেই হোক, তার পরিচয়, প্রভাব বা অতীত ইতিহাস যাই থাকুক, সবাইকে আইনের আওতায় আনতে হবে।’ তিনি মনে করেন, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি একটি রাজনৈতিক সংস্কারের লড়াই।’

রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকেই আগে নিজেদের ঘর গোছাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, এই সরকার দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কার্যকর ও কঠোর অবস্থান নিতে পারেনি। শুরুর দিকে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা রাখতে পারেনি, সেই বাস্তবতা ছিল। কিন্তু এক বছর পরেও যদি আপনি সেটা করতে না পারেন, সেটার দায় আপনার।’

তবে তিনি মনে করেন, এখনো সময় আছে। এই সরকার যদি সাহসী পদক্ষেপ নেয়, রাজনৈতিক প্রভাবশালী হোক বা প্রশাসনিক ক্ষমতাবান, সবাইকে যদি জবাবদিহির আওতায় আনে, তাহলে মানুষ এই সরকারকে শ্রদ্ধার সাথেই স্মরণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/