1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

চার লেনের অগ্রগতি জানতে নির্বাহী প্রকৌশলীর সাথে রেজাউল করিমের সৌজন্য সাক্ষাৎ

নিয়াজ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি / ৮০৫
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

গত সপ্তাহেই লক্ষ্মীপুর থেকে চৌমুহনী চৌরাস্তা সড়ক ৪ লেন করার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর ও চন্দ্রগঞ্জ থানা সংবাদ সম্মেলনে জোর দাবী তুলে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম।

সেই কার্যক্রমের অগ্রগতি জানতে আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে সাক্ষাৎ করেন ড. রেজাউল করিম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জামায়াতে ইসলামের শহর আমির আবুল ফারহা নিশান এবং অন্যান্য নেতৃবৃন্দ।

লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি জেলার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত হওয়ার প্রধান সংযোগ সড়ক। এই সড়ক দিয়েই প্রতিদিন লক্ষাধিক মানুষ চলাচল করে। সেইসঙ্গে এটি জেলা সদর, কমলনগর, রামগতি ও রায়পুর উপজেলার কৃষিপণ্য, মাছ, ব্যবসা-বাণিজ্য ও রোগী পরিবহনেরও প্রধান মাধ্যম।
অথচ, বর্তমানে সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। রিকশা, অটোরিকশা, সিএনজি, ট্রাকসহ ভারী যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, সেইসঙ্গে প্রাণহানিও ঘটছে নিয়মিত। সরকারি অবহেলার কারণে লক্ষ্মীপুরবাসীর জন্য এই সড়ক ছাড়া অন্য কোনো বিকল্প যোগাযোগ ব্যবস্থা নেই। জেলার মধ্যে কোনো রেলপথ বা আকাশপথও নেই। প্রায় ১৯ লাখ মানুষের জন্য এটি একমাত্র ভরসার পথ। তাই এই সড়কটি দ্রুত ৪ লেনে উন্নীত করাটা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/