1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আশরাফুদ্দীন আল আজাদ, বগুড়া জেলা প্রতিনিধি / ৩৫০
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের জনপ্রতিনিধি মুহাম্মাদ হুমায়ুন কবিরের উপর বিএনপির হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ মার্চ মঙ্গলবার রাত ৯:৩০ টায় নগরীর টাউন হল চত্বরে বিক্ষোভ পূর্ব সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী ত্বলহা হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান।

সমাবেশ শেষে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানায়। মিছিলে নেতাকর্মীরা হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির উপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও হুমকিস্বরূপ। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে আর না ঘটে সে জন্য প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মাদ হাসিবুল্লাহ,জেলা সহ-সভাপতি ফয়জুল করীম,নগর সহ-সভাপতি নাজমুল ইসলাম সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/