1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ছাত্রদল নেতার মোবাইল চুরি করে ফেসবুকে পোস্ট দিলো চোর

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৯৯৮
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যু্গ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসানের ব্যবহৃত দুটি মোবাইল চুরি হয়েছে। এরপর তার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক অপ্রীতিকর পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগযোগমাধ্যমে সতর্কবার্তা দেন এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

চুরি হওয়া ফোন থেকে রাতে মেহেদী হাসানের ফেসবুক আইডিতে কয়েকটি অস্বাভাবিক স্ট্যাটাস দেওয়া হয়। একটিতে লেখা হয়, ‘১, ২, ৩, ৪ ডাকসুর…’। আরেকটি স্ট্যাটাসে লেখা হয়, ‘…ইলেকশন। করতাম না। প্রেম করাম আমি’।

এ বিষয়ে সতর্ক করে ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্নেহের মেহেদী হাসানের ফোন চুরি হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্ট বা মেসেজ থেকে সচেতন থাকুন।
ডাকসুর জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম লিখেছেন, ছাত্রদল মনোনীত ডাকসু আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান ভাইয়ের আইডি হ‍্যাক হয়েছে। কেউ বিভ্রান্ত হবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/