1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

জবি ছাত্রীকে দীর্ঘদিনের হয়রানি—অবশেষে বহিরাগত যুবক আটক

মাহফুজুর রহমান, জবি প্রতিনিধি / ৫৮৭
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

গতকাল শনিবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন এলাকায় এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে। শিক্ষার্থীদের হস্তক্ষেপে ঘটনাটি জনসমক্ষে ধরা পড়ায় দ্রুত তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে দেওয়া হয়। পরে প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় সোপর্দ করে।

১৯তম ব্যাচের ওই ছাত্রীকে একই উপজেলার পরিচয় দেখিয়ে বহুদিন ধরে প্রেমের প্রস্তাব, অশালীন মেসেজ, পিছু নেওয়া ও হাতে ধরা—এমন অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। ছাত্রীটি জানান, সামাজিক লজ্জা ও অপমানের ভয়ে এতদিন কাউকে কিছু বলেননি।

প্রশাসন সূত্রে আরও জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ দণ্ডবিধির ২৯৪ ধারা ও ডিএমপি অ্যাক্টের ৭৬ ধারা অনুযায়ী ইভটিজিংয়ের জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

শিক্ষার্থীদের প্রশ্ন—অপরাধী কি যথাযথ শাস্তি পাবে, নাকি জামিনে বের হয়ে আবারও হয়রানির চেষ্টা করবে?

ঘটনা সন্ধ্যায় ঘটলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় ভুক্তভোগী শিক্ষার্থীকে নিরাপদে রেসকিউ করা সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/