1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৩১৮
রবিবার, ১০ আগস্ট, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন (জাকসু) তফসিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর।
রোববার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক একে এম রাশিদুল আলম এ ঘোষণা দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ২১টি আবাসিক হলের হল ছাত্র সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

এ সময় জানানো হয়, খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশের পর আগামী ১৮ ও ১৯ আগস্ট মনোনয়নপত্র তোলা যাবে। ২১ থেকে ২৪ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ২৫ আগস্ট প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২৯ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আগামী ২৯ আগস্ট বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন। ভোটগ্রহণ শুরু হবে ১১ সেপ্টেম্বর সকাল ৯টায়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রতি দুই ঘণ্টা পরপর ফলাফলের হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে ক্যাম্পাসে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সহায়তা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/