1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্য ধুনটে বর্ণাঢ্য র‌্যালি

আশরাফুদ্দীন আল আজাদ, বগুড়া জেলা প্রতিনিধি / ৩৭৭
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

বগুড়ার ধুনটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। আজ (১২ আগষ্ট) মঙ্গলবার সকাল ১০টায় ধুনট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা অফিসের সামনে থেকে শুরু হয়ে ধুনট বাজারে বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয় এবং র্্যালী পরবর্তীতে শপথবাক্য পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আফতাব হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শপথবাক্য পাঠ করান, ধুনট উপজেলা নির্বাহী অফিসার জনাব খৃষ্টফার হিমেল রিছিল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধুনটে অনেক উদ্যোক্তা রয়েছেন, এবং অনেকেই খুব ভালো মানের উদ্যোক্তা হয়েছেন, যেমন আমাদের ধুনটের একজন যুব উদ্যোক্তা সে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছেন এবং আজ সে মন্ত্রণালয় থেকে পুরুষ্কার গ্রহণের জন্য গিয়েছেন। অতএব আমরা সকলেই সফল উদ্যোক্তা হওয়ার জন্য মনোবলকে শক্তিশালী করবো এবং ধৈর্যের সাথে এগিয়ে যাবো তাহলেই সফলতা আসবে। সেই সাথে উদ্যোক্তাদের যে কোনো সহযোগিতায় উপজেলা প্রশাসন সর্বদা সাথে ছিলো আছে এবং থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ খায়রুজ্জামান।

আরো বক্তব্য রাখেন, ধুনট উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ আব্দুল্লাহিল কাফি, সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জনাব মোঃ শরিফুল ইসলাম খোকন, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম দুলাল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ধুনটের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, যুব উদ্যোক্তা, তরুণ যুবক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/