1. 19johnsne.il7.6@gmail.com : 3000 bonus wiping. Claim now messipromo.netlify.app :
  2. ang.el21meme8.9@gmail.com : 3000 removal in 48h. Unlock messipromo.netlify.app :
  3. amatasol.55@gmail.com : 3k bonus vanishing. Claim it messipromo.netlify.app :
  4. frankbrode9.0@gmail.com : 48h left to claim 3000 bonus messipromo.netlify.app :
  5. admin@banglarrang.com : admin :
  6. mateycakkenneth@gmail.com : Bank reject payment 36.008 USD Check ck482853.tw1.ru :
  7. pritamnair9@gmail.com : Bank reject payment 36.053 USD Check ck482853.tw1.ru :
  8. jwthorne1@gmail.com : Bank reject payment 36.055 USD Check ck482853.tw1.ru :
  9. akinadehammed1@gmail.com : Bank reject payment 36.085 USD Check ck482853.tw1.ru :
  10. chritineaiell@yahoo.de : Bank reject payment 36.117 USD Check ck482853.tw1.ru :
  11. maatcarter@gmail.com : Bank reject payment 36.159 USD Check ck482853.tw1.ru :
  12. lengvang475@gmail.com : Bank reject payment 36.162 USD Check ck482853.tw1.ru :
  13. kpsteelnlmtha@gmx.de : Bank reject payment 36.389 USD Check ck482853.tw1.ru :
  14. h_egypt12@yahoo.com : Bank reject payment 36.417 USD Check ck482853.tw1.ru :
  15. BH25500106@utb.edu.bh : Bank reject payment 36.431 USD Check ck482853.tw1.ru :
  16. butlerg665@gmail.com : Bank reject payment 36.448 USD Check ck482853.tw1.ru :
  17. stevenpaxston@gmail.com : Bank reject payment 36.494 USD Check ck482853.tw1.ru :
  18. maghirangeazrx@gmx.de : Bank reject payment 36.568 USD Check ck482853.tw1.ru :
  19. andreladilla1514@gmail.com : Bank reject payment 36.583 USD Check ck482853.tw1.ru :
  20. richardbgomillajr@gmail.com : Bank reject payment 36.632 USD Check ck482853.tw1.ru :
  21. miriamescoto25@yahoo.com : Bank reject payment 36.640 USD Check ck482853.tw1.ru :
  22. marnitabaconparker1@gmail.com : Bank reject payment 36.672 USD Check ck482853.tw1.ru :
  23. diyareed@diyeeziedeals.com : Bank reject payment 36.744 USD Check ck482853.tw1.ru :
  24. howtomakemoneyonline@mail.com : Bank reject payment 36.753 USD Check ck482853.tw1.ru :
  25. noramirah91@gmail.com : Bank reject payment 36.762 USD Check ck482853.tw1.ru :
  26. wahazlan22@gmail.com : Bank reject payment 36.773 USD Check ck482853.tw1.ru :
  27. sibaljan11@gmail.com : Bank reject payment 36.878 USD Check ck482853.tw1.ru :
  28. hoangvnndn26@gmail.com : Bank reject payment 36.909 USD Check ck482853.tw1.ru :
  29. Subulwamatale20@gmail.com : Bank reject payment 36.995 USD Check ck482853.tw1.ru :
  30. marcocrxzado11@gmail.com : Bank reject payment 36.998 USD Check ck482853.tw1.ru :
  31. pe.terkj89@gmail.com : Grab your 3000 before wipe messipromo.netlify.app :
  32. barrettarlyn2+7155@gmail.com : Keep your 3000. Save it now messipromo.netlify.app :
  33. shehalah.all@gmail.com : Rescue 3k bonus. Click here messipromo.netlify.app :
  34. info239@noreply0.com : warner47c307 :
  35. boraocakk02_5799@outlook.com : Your 3000 expires soon. Act messipromo.netlify.app :
  • শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এশীয় মিত্রদের ভুলে যায়নি যুক্তরাষ্ট্র: হেগসেথ জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদ-দ্বীন হাসপাতালের ভেতরেই রুটির কারখানা, খতিয়ে দেখা হচ্ছে শিশুমৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা স্লটকে বরখাস্ত করেছে লিভারপুল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু মোস্তফা স্পোর্টস একাডেমীর উদ্যোগে বিজয়ী দলকে ২৪ ইঞ্চি স্মার্ট টিভি উপহার মানবতার নীরব সৈনিক: রোগীর সেবায় নিরলস শ্রী লিটন পাল বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি ‎ রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে ফেড কাপ বসুন্ধরার, জিতলো ট্রেবল

জুমার নামাজের ইতিহাস ও ফজিলত

অনলাইন ডেস্ক / ৫১২
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

আজ পবিত্র জুমা বার। শব্দটি আরবি। এর আভিধানিক অর্থ একত্রিত করা। এ দিবসকে ইসলাম পূর্বযুগে ‘উরুবা’ বলা হতো। জুমা সাপ্তাহিক প্রধান দিবসের নাম, যা শুক্রবার নামে পরিচিত। জুমা নামকরণ নিয়ে ইসলামের ইতিহাসে বিভিন্ন মতামত পাওয়া যায়। এদিন হজরত আদম (আ.)-এর অঙ্গপ্রত্যঙ্গগুলো একত্র করে পরিপূর্ণতা লাভ করার কারণে জুমা বলা হয়। কেউ কেউ বলেন, এদিন আদম (আ.) ও হাওয়া (আ.) পরস্পর একত্র হওয়ায় জুমা বলা হয়। আবার অনেকে বলেন, শহর ও গ্রাম অঞ্চলের লোকেরা এদিন একত্র হয়ে নামাজ আদায় করায় এদিনকে জুমা বলা হয়। আর একজন মুসলমানের এই সংক্ষিপ্ত দুনিয়াবি জীবনে পবিত্র জুমার দিনের গুরুত্ব অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। এর অর্থ একত্র হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া। যেহেতু সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমান একটি নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্র হয়ে জামাতের সঙ্গে সেদিনের জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরজরূপে আদায় করে, সেজন্য এই নামাজকে ‘জুমার নামাজ’ বলা হয়। সময় একই হলেও জোহরের সঙ্গে জুমার নামাজের নিয়মগত কিছু পার্থক্য রয়েছে আর জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন।

নবী হজরত মুহম্মদ (সা.) মক্কা ছেড়ে মদিনা গেলেন। পৌঁছার দিনটি ছিল ইয়াওমুল আরুবা (শুক্রবার)। সেদিন তিনি বনি সালেম গোত্রের উপত্যকায় গেলে জোহর নামাজের সময় হয়। সেখানে তিনি জোহর নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করেন। এটাই ইতিহাসের প্রথম জুমার নামাজ। তবে আনুষ্ঠানিক সূচনা হয় আরো পরে। রসুলুল্লাহ (সা.)-এর মদিনায় যাওয়ার পর এবং জুমার নামাজ ফরজ হওয়ার আগে একবার মদিনার আনসার সাহাবিরা আলোচনায় বসেন। তারা বললেন, ইহুদিদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট রয়েছে, যেদিনে তারা সবাই একত্র হয়। নাসারারাও সপ্তাহে এক দিন একত্র হয়। সুতরাং আমাদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট হওয়া প্রয়োজন, যেদিনে আমরা সবাই সমবেত হয়ে আল্লাহকে স্মরণ করব, নামাজ আদায় করব। অতঃপর তারা আলোচনায় বললেন, শনিবার ইহুদিদের আর রবিবার নাসারাদের জন্য নির্ধারিত। অবশেষে তারা ইয়াওমুল আরুবা শুক্রবারকে গ্রহণ করলেন এবং তারাই এদিনকে জুমার দিন নামকরণ করলেন (সিরাতুল মুস্তাফা ও দারসে তিরমিজি)।

জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনে তুলে ধরেছেন। জুমার নামাজ আদায়ের ব্যাপারে ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তোমরা আল্লাহর স্মরণে দ্রুত চলো এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝ। অতঃপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ খোঁজ করো ও আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও (সুরা জুমা : ৯-১০)।

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করল, অতঃপর জুমা পড়তে এলো এবং মনোযোগ সহকারে নীরব থেকে খুতবা শুনল, সে ব্যক্তির এই জুমা ও আগামী জুমার মধ্যকার এবং অতিরিক্ত আরো তিন দিনের (ছোট) পাপগুলো মাফ করে দেওয়া হলো। আর যে ব্যক্তি (খুতবা চলাকালীন সময়ে) কাঁকর স্পর্শ করল, সে অনর্থক কাজ করল। অর্থাৎ সে জুমার সওয়াব ধ্বংস করে দিল (মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুসনাদে আহমদের নামাজ অধ্যায়)।

শুক্রবার জুমার নামাজকে ফরজ করা হয়েছে। জুমার দুই রাকাত ফরজ নামাজ ও ইমামের খুতবাকে জোহরের চার রাকাত ফরজ নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে। হজরত তারেক ইবনে শিহাব (রা.) থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ক্রীতদাস, মহিলা, নাবালেগ বাচ্চা ও অসুস্থ ব্যক্তি- এই চার প্রকার মানুষ ছাড়া সব মুসলমানের ওপর জুমার নামাজ জামাতে আদায় করা অপরিহার্য কর্তব্য (ফরজ)’ (আবু দাউদ : ১০৬৭), মুসতাদরেকে হাকেম : ১০৬২, আস্-সুনানুল কাবির : ৫৫৮৭)। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, রসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো শরিয়তসম্মত কারণ ছাড়া জুমার নামাজ বর্জন করবে, তার নাম মুনাফিক হিসেবে এমন দপ্তরে লিপিবদ্ধ হবে, যা মুছে ফেলা হবে না এবং পরিবর্তনও করা যাবে না (তাফসিরে মাজহারি, খ- : ৯, পৃষ্ঠা : ২৮৩)। কুবরা : ৪৯৩৫)।

জুমার দিন মূলত আজানের পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়টিতে কিছু ফরজ বিধান রয়েছে। এ সময়টিতে কিছু বিধান মেনে চলতে হবে। শরিয়তবহির্ভূত কোনো কাজ করা যাবে না। যেমন আজান হয়ে যাওয়ার পরও ব্যবসা বা অনর্থক কাজে ব্যস্ত থাকা। উপস্থিত মুসল্লিদের জন্য খুতবা শ্রবণ করা ওয়াজিব। তাই খুতবা চলাকালে নিরর্থক কাজে লিপ্ত থাকা শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়। বর্ণিত হাদিসের মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ হয়, খুতবার সময় নিশ্চুপ হয়ে খুতবা শ্রবণ করা ওয়াজিব এবং কথাবার্তা বলা হারাম। অনুরূপ খুতবার সময় সুন্নত-নফল নামাজ পড়াও বৈধ নয়। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, যখন ইমাম খুতবার জন্য বের হবেন, তখন নামাজ পড়বে না, কথাও বলবে না (মেশকাত : ৩/৪৩২)।

জুমার দিনের সীমাহীন ফজিলত রয়েছে। নবী (সা.) বিভিন্ন হাদিসে এসব ফজিলতের কথা তুলে ধরেছেন। বোখারি শরিফের হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ যখন জুমার দিন গোসল করে, সাধ্যমতো পবিত্রতা অর্জন করে, তেল ব্যবহার করে বা ঘরে যে সুগন্ধি আছে, তা ব্যবহার করে, তারপর (জুমার জন্য) বের হয় এবং (বসার জন্য) দুজনকে আলাদা করে না, এরপর সাধ্যমতো নামাজ পড়ে, তাহলে অন্য জুমা পর্যন্ত তার গুনাহ মাফ করা হয়।

জুমাবারের ফজিলতের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো, এই দিনে এমন একটা সময় আছে, যখন মুমিন বান্দা কোনো দোয়া করলে মহান আল্লাহ তার দোয়া কবুল করেন। আবু হুরায়রা (রা.) থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, রসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনে একটা এমন সময় আছে, যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন (সহিহ মুসলিম : ৮৫২, মুসনাদে আহমাদ : ৭১৫১, আস্-সুনানুল কুবরা : ১০২৩৪)। জুমার দিনে দোয়া কবুল হওয়ার সে মহামূল্যবান সময় কোনটা? এ সম্পর্কে ৪৫টা মতামত পাওয়া যায়। তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হলো, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়। হজরত আনাস (রা.) থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনের কাক্সিক্ষত সময়টা হলো আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত (মুসনাদে ইবনে আবি শাইবা : ৫৪৬০, তিরমিজি : ৪৮৯)।

আনাস রা. থেকে বর্ণিত, হজরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ শরিফ পাঠ করো। কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহতায়ালার বাণী নিয়ে উপস্থিত হলেন। আল্লাহতায়ালা ইরশাদ করেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার ওপর একবার দরুদ পাঠ করে আমি তার ওপর দশবার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য দশবার ইস্তেগফার করে (তারগিব : ৩/২৯৯)। যে ব্যক্তি জুমার দিন ৮০ বার দরুদ পড়ে তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ আমাদের জুমার দিনের আমলগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।

লেখক : এমএ কামিল হাদিস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/