1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শরীফ মিঠুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন

মোঃ ইমরান শেখ, ফরিদপুর জেলা প্রতিনিধি / ৩২১
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

২০২৪ সালের রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জান শরীফ মিঠুর স্মরণে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কে অবস্থিত শহীদের সমাধিতে এ কর্মসূচি পালন করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা-এর সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, ফরিদপুর ইসলাম-এর সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, কৃষি বিভাগের উপ-পরিচালক শাহাদুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, জোনাল সেটেলমেন্ট অফিসার আশিক হাসান, জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ. এফ. এম. কাইয়ুম জঙ্গি, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাইফ খান সাকিব, জুলাই যোদ্ধা সোহেল রানাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ ফরিদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কালাম আজাদ।

পরে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা শহীদ শরীফ মিঠুর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/