1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাসের বিষয়ে যে তথ্য জানালেন শিক্ষামন্ত্রী

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ২১৯
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

জ্বালানি সাশ্রয়ে অন অ্যান্ড অফ স্কুলিং চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘জ্বালানি-সংকট শুধু বাংলাদেশ নয়; এটা বিশ্বব্যাপী সংকট। এটা কত দিন স্থায়ী থাকবে আমরা জানি না। সেই কারণে আমরা ভাবছি আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ ব্লেডিং সিস্টেম করতে।

আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের সপ্তাহে পাঁচ দিন ক্লাস ছিল। রোজার ছুটি, বিভিন্ন আন্দোলনের কারণে আমরা কিছু ক্লাস লস করেছি। এই সংকট সমাধানে আমরা ছয় দিন ক্লাস নেওয়ার চিন্তা করছি। এই সময়ে বিশ্বব্যাপী জ্বালানি-সংকট দেখা দেয়। তাই আমরা ভাবছি ব্লেন্ডিং করা যায় কি না। ৫০ শতাংশ মানুষ চাচ্ছে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য।

তবে পুরোপুরি অনলাইনে চলে গেলে আমরা আন সোশ্যাল হয়ে যাব। তাই সব বিষয় চিন্তা করে কী করা যায় আমরা ভাবছি।’ শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা আলোচনা করে ক্যাবিনেট বৈঠকে উপস্থাপন করব। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/