1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ঝিনাইগাতীতে বিদেশী মদসহ ৫ মাদককারবারি গ্রেফতার

এম শামীম হোসেন, স্টাফ রিপোর্টার / ১৩১
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৫ বোতল বিদেশী মদসহ ৫মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) রাতব্যাপী উপজেলার সীমান্তঘেঁষা সন্ধ্যাকুড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সন্ধ্যাকুড়া এলাকার আব্দুছ সামাদের ছেলে কুখ্যাত মাদক সম্রাট মো. রাসেল মিয়া (২৮), পশ্চিম সন্ধ্যাকুড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সাকিব আল হাসান (১৯), সেলিম মিয়া (২৩), নলকুড়া রাবারড্যাম এলাকার মৃত ডা. আঃ হাই-এর ছেলে শাহাদাত হোসেন এবং কুছাইকুড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে অটোচালক মোহাম্মদ আলী ওরফে আরমান (২৯)।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার দুটি দল পৃথক অভিযান চালায়। অভিযানে প্রথমে মাদক সম্রাট রাশেল মিয়ার বাড়ি ঘিরে ফেলে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী খাটের নিচ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এছাড়া সাকিব, সেলিম, শাহাদাত ও আরমানের কাছ থেকে আরও ২৫ বোতল মদসহ মোট ৫৫ বোতল বিদেশী মদ ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, আটক রাশেল মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে ওসি মো. আল আমিন বলেন, “জেলা পুলিশ সুপার আমিনুল স্যারের নির্দেশনায় সীমান্ত এলাকায় মাদক জিরো টলারেন্স কার্যকর করতে আমরা দিনরাত কাজ করছি। মাদক চক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত ঝিনাইগাতী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
#এম_এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/