1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

টাকার বিনিময়ে মাসে পাঁচবার যৌন সম্পর্কের শর্ত! নায়িকার তিক্ত অভিজ্ঞতা

বাংলার রঙ ডেস্ক / ৯২
সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মডেল ও রিয়েলিটি তারকা আকাঙ্ক্ষা চৌধুরী নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’ থেকে বিদায় নেওয়ার আগে নিজের জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, সৌন্দর্য প্রতিযোগিতা–সংশ্লিষ্ট এক প্রভাবশালী ব্যক্তি তাঁকে আর্থিক সহায়তার বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন। জাতীয় টেলিভিশনে এমন ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরায় তাঁর সাহসের প্রশংসা করেছেন শোর সঞ্চালক ফারাহ খান ও রিতেশ দেশমুখ।

শো থেকে বিদায়ের সময় আকাঙ্ক্ষা বলেন, একটি বিউটি পেজেন্টে অংশ নিতে তাঁর এক থেকে দুই লাখ রুপি প্রয়োজন ছিল। পোশাক, প্রশিক্ষণসহ বিভিন্ন খরচ বহন করার মতো সামর্থ্য তাঁর পরিবারের ছিল না। সে সময় তিনি দীর্ঘদিনের পরিচিত এক প্রভাবশালী ব্যক্তির কাছে আর্থিক সহায়তা চান। ওই ব্যক্তি অতীতে বিভিন্ন প্রতিযোগীকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন বলেই তাঁর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা চৌধুরী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে আকাঙ্ক্ষা চৌধুরী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে আকাঙ্ক্ষা জানান, অর্থ ধার নেওয়ার বিনিময়ে কাজ করে সেই টাকা শোধ করার প্রস্তাবও দিয়েছিলেন।

তাঁর ভাষ্য, প্রকৌশল বিষয়ে পড়াশোনা এবং ভালো যোগাযোগ দক্ষতা থাকায় তিনি চাকরি বা অন্যভাবে কাজ করে ঋণ পরিশোধ করতে চেয়েছিলেন। ওই ব্যক্তি তাতে রাজি হয়ে তাঁকে নিজের বাসায় ডাকেন। আকাঙ্ক্ষার দাবি, আগে তিনি বিভিন্ন অনুষ্ঠানে পরামর্শদাতাদের সঙ্গে ওই ব্যক্তির বাসায় গিয়েছিলেন। কিন্তু সেদিন পরিস্থিতি ভিন্ন ছিল। তাঁর ভাষায়, সেখানে পৌঁছানোর পর ওই ব্যক্তি তাঁকে আলিঙ্গন করেন, তবে সেটি স্বাভাবিক আলিঙ্গন ছিল না। তিনি অভিযোগ করেন, ওই ব্যক্তি জোর করে তাঁকে স্পর্শ করেন এবং তিনি তাঁকে সরিয়ে দেন। এরপর ওই ব্যক্তি তাঁকে বলেন, এক বছর আগে যদি তাঁর প্রস্তাবে রাজি হতেন, তাহলে এত দিনে অভিনয়ের সুযোগ পেতেন। এখন যেহেতু কাজ পাচ্ছেন না, তাই অর্থের বিনিময়ে তাঁর সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে হবে।

আকাঙ্ক্ষার দাবি, ওই ব্যক্তি এমনকি এক মাসে পাঁচবার যৌন সম্পর্কের শর্তও নির্ধারণ করে দিয়েছিলেন। আকাঙ্ক্ষা জানান, তিনি সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাঁর কথায়, তিনি ওই ব্যক্তিকে বলেন, আগে জানলে কখনোই সেখানে যেতেন না। জবাবে ওই ব্যক্তি নাকি বলেন, ভবিষ্যতে তিনি এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবেন এবং এই ইন্ডাস্ট্রিতে এমন সমঝোতা ছাড়া এগোনো সম্ভব নয়।

তবে আকাঙ্ক্ষা বলেন, তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। তাঁর দাবি, ঘটনার ছয় মাস পর তিনি একটি বড় শোতে সুযোগ পান এবং এক বছরের মধ্যে দেশের অন্যতম বড় মঞ্চে দাঁড়ানোর সুযোগ অর্জন করেন নিজের পরিশ্রমের জোরেই। আকাঙ্ক্ষার এই বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন ফারাহ খান। তিনি বলেন, ‘আশা করি, সেই ব্যক্তি এই অনুষ্ঠান দেখছেন এবং দেখছেন তুমি আজ কোথায় পৌঁছেছ। তোমার চিন্তাধারা পিছিয়ে থাকা নয়, বরং সঠিক। আমি তোমাকে নিয়ে গর্বিত।’

অভিনেতার হয়ে ক্ষমা চাইলেন তাঁর স্ত্রী রিতেশ দেশমুখও বলেন, ‘তুমি নিজের জন্য যে অবস্থান নিয়েছ, সেটি খুবই গুরুত্বপূর্ণ। তোমার এই অভিজ্ঞতা একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়া অনেক মেয়েকে সাহস জোগাবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে যে বড় জায়গায় পৌঁছানো যায়, তুমি তার প্রমাণ।’ তবে আকাঙ্ক্ষা তাঁর অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেননি। ফলে তাঁর বক্তব্যের বিষয়ে স্বাধীনভাবে কোনো পক্ষের প্রতিক্রিয়া বা অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

‘লক আপ: সাচ ইয়া সাজা’–এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৫ আগস্ট।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/