1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি হলেন ভালুকা থানার হুমায়ুন কবীর

সামদানী হোসেন বাপ্পি, ময়মনসিংহ জেলা প্রতিনিধি / ১০১১
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীর টানা দ্বিতীয়বারের মতো ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার কাজী আখতার উল আলম তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সভায় জানানো হয়, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তিনি এই স্বীকৃতি অর্জন করেছেন। এর আগে, জুলাই মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

পুরস্কার গ্রহণকালে ওসি হুমায়ুন কবীর বলেন, এই সম্মান আমার নয়, ভালুকা থানার পুরো পুলিশ সদস্যদের জন্য। জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে আমরা অপরাধ দমনে আরও দৃঢ়ভাবে কাজ করে যাব।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার ওসি, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/