1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ট্রাম্প জানালেন কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৭৪৫
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

কাতারে আর ইসরায়েল হামলা চালাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গত সপ্তাহে হামাসের সিনিয়র নেতাদের লক্ষ্য করে ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে সেভাবে আর হামলা চালাবে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন। কাতার আমাদের খুবই ভালো মিত্র এবং অনেকেই এটি জানে না। তাই এখন থেকে নেতানিয়াহু কাতারের সঙ্গে তাল মিলিয়ে চলবেন।’

গত ৮ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন একটি প্রস্তাবের বিষয়ে দোহায় একটি আবাসিক ভবনে জড়ো হন হামাসের সিনিয়র নেতারা। পরে সেখানে তাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ওই হামলার লক্ষ্যবস্তু ছিল হামাসের বর্তমান শীর্ষ নির্বাহী খলিল আল হায়া।

ওই হামলায় হামাসের শীর্ষ নেতারা নিহত না হলেও তাদের অন্য সদস্যরা প্রাণ হারায়। এ ঘটনায় কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্যসহ মোট ছয়জন নিহত হয়।

কাতারে হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। হামলার কয়েক ঘণ্টা পর ৯ সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেছিলেন, কাতারকে সম্ভাব্য ইসরায়েলি হামলার ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল।তবে কাতার হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার বিষয়টি অস্বীকার করে।
সোমবার ওভাল অফিসে এক্সিওসের এক সাংবাদিক ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, না, তারা আমাকে আগে কিছু জানায়নি। আপনি হামলার তথ্য যেভাবে পেয়েছেন, আমিও ঠিক সেভাবেই পেয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/