1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ডিসেম্বরে ভারত সফর করবেন পুতিন

বাংলার রঙ ডেস্ক / ৭৫৫
শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের ডিসেম্বরে ভারতে সফরে যাবেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রেমলিন। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়া থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতের ওপর শুল্ক আরোপ করেছে এবং ভারত-রাশিয়ার সম্পর্ক আরো জোরদার হয়েছে।

ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এএফপিসহ অন্যান্য সংবাদমাধ্যমকে জানান, আগামী সোমবার চীনে এক আঞ্চলিক শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। সেখানে ‘ডিসেম্বরের সফরের প্রস্তুতি নিয়েও’ আলোচনা হবে। রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাস্তি হিসেবে ভারতীয় পণ্যে শুল্ক আরোপ করেছেন। এ পদক্ষেপের মাধ্যমে মস্কোকে চাপ দেওয়ার চেষ্টা চলছে, যাতে তারা ইউক্রেনে হামলা বন্ধ করে।

রাশিয়ার রাষ্ট্রীয় বাজেটে আয়ের অন্যতম প্রধান উৎস হলো জ্বালানি খাত। আবার তারা ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশও বটে। সোভিয়েত আমল থেকেই দুই দেশের উষ্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার পর থেকেই দেশটির পশ্চিমা মিত্ররা রাশিয়ার রপ্তানি আয় বন্ধে নানা পদক্ষেপ নিয়েছে।
তবে রাশিয়া ইউরোপের পরিবর্তে ভারত ও চীনের মতো দেশের কাছে তেল বিক্রি করতে সক্ষম হয়েছে। ফলে তাদের কয়েকশ’ কোটি ডলারের তেলের অর্থপ্রবাহ অব্যাহত রয়েছে।
ভারত জানায়, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় প্রচলিত সরবরাহ ব্যাহত হয়। তাই তারা রাশিয়া থেকে তেল আমদানি করেছে। ইউক্রেনে হামলার কারণে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এরপর থেকেই পুতিন তার বিদেশ সফর অনেক কমিয়ে দিয়েছেন।

ভারত আইসিসি’র সদস্য নয়। তাই পুতিনকে গ্রেফতার করার কোনো বাধ্যবাধকতা তাদের নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/