1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

তুহিন হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধন

সামদানী হোসেন বাপ্পি, ময়মনসিংহ জেলা প্রতিনিধি / ৩২৭
শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন সাংবাদিকরা

গাজীপুরের চান্দানা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত‍্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিজ উপজেলা ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সাংবাদিকেরা। এ সময় তাঁরা হত‍্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা। এতে ফুলবাড়িয়া ছাড়াও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহন করেন।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এটা প্রশাসনের ব‍্যর্থতা। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকেরা।

মানববন্ধনে বক্তব্য দেন ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংবাদিক নূরুল ইসলাম খান, কবীর উদ্দিন সরকার হারুন, এনায়েতুর রহমান, রফিকুল ইসলাম মানিক, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম তরফদার প্রমুখ।

পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ ভাই ও দুই বোনের মধ‍্যে আসাদুজ্জামান তুহিন সবার ছোট। ২০০৫ সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করে আসছিলেন তিনি। সেখানে ক্লিনিক ব‍্যবসার পাশাপাশি গত কয়েক বছর ধরে তিনি সাংবাদিকতায় যুক্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/