1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

তোরসার নতুন সিনেমা ‘মাটি’

বাংলার রঙ ডেস্ক / ৫০৮
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে নজর কেড়েছিলেন মডেল ও অভিনেত্রী রাফাহ নানজিবা তোরসা। ওই বছর মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। এর পর থেকেই ধীরে ধীরে মিডিয়ার নানা মাধ্যমে কাজ শুরু করেন। সম্প্রতি তোরসা নাম লিখিয়েছেন নতুন এক সিনেমায়।

‘মাটি’ নামের সিনেমাটির চিত্রনাট্যকার ও পরিচালক সৈয়দ শমসের তারিফ। নির্মাতা শমসের তারিফ জানান, গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে মাটি। গল্পে দেখা যাবে মানুষের স্বপ্ন, সংগ্রাম, মাটি ও নদীর সঙ্গে একাত্ম এক জীবনযাপনের বর্ণনা। ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী মহেশপুরের শস্যাঘাটা, মাঠপাড়া ও ইছামতী নদীর বিভিন্ন লোকেশনে চলছে মাটি সিনেমার শুটিং। এ মাসের শুরু থেকে সেখানে চলছে দৃশ্যধারণের কাজ। সব ঠিক থাকলে আগামী বছরের কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা। নতুন এই সিনেমা নিয়ে তোরসা বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি খুব এক্সাইটেড। এর গল্প ও চরিত্রটি দারুণ লেগেছে আমার। পুরো গল্পটাই ইছামতী নদী ও এর দুই ধারের মানুষের জীবন, বেঁচে থাকার সংগ্রামকে ঘিরে। ফুল ও প্রেমের দারুণ এক আয়োজন থাকবে এখানে। প্রায় এক মাস ধরে শুটিং করছি। আরও কিছুদিন লাগবে শেষ হতে। গল্পটি সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে সবাই সর্বোচ্চ চেষ্টা করছি।’

এই সিনেমায় তোরসার সঙ্গে অভিনয় করছেন আলভী মামুন। তিনি বলেন, ‘মাটি সিনেমার গল্পটা একটু অন্য রকম। প্রেক্ষাপটটা গ্রামীণ হলেও অন্যান্য সিনেমার মতো না গল্পটা। গল্পের সঙ্গে মানিয়েই এগিয়েছে চরিত্রগুলো। আমার অভিনীত চরিত্রটিও অসাধারণ। আমার বিশ্বাস, সবার ভালো লাগবে। এক বছর ধরে চরিত্রটি নিয়ে কাজ করছি। সিনেমার প্রয়োজনে নতুন করে শিখতে হয়েছে অনেক কিছু। সব ধরনের প্রস্তুতি নিয়েই শুটিং শুরু করেছি।’

এটি তোরসার দ্বিতীয় সিনেমা। ইতিমধ্যে তিনি শেষ করেছেন ‘নির্জন স্বাক্ষর’ নামের একটি সিনেমা। এতে তোরসার সঙ্গে আছেন খায়রুল বাসার। শুটিং শেষে এখন চলছে এই সিনেমার সম্পাদনার কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/