1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

দীপু চন্দ্র দাস হত্যা মামলার আরও এক আসামী গ্রেফতার

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ২১৮
রবিবার, ১৫ মার্চ, ২০২৬

ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ এর ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের সনাক্তকরণ কার্যক্রম গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪/০৩/২০২৬ খ্রি. তারিখ রাত অনুমান ২০:০৫ ঘটিকায় ভালুকা থানাধীন জামিরদিয়া ডুবালিয়াপাড়া পাইওনিয়ার নীট ওয়‍্যারস (বিডি) লি: এর গেইটের সামনে হতে মো: সোহেল রানা (৩৪) নামীয়একজন গুরুত্বপূর্ণ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর পরিচয়:
নাম: মো: সোহেল রানা(৩৪), পিতা: তোরাব আলী ওরফে তোরাপ আলী, মাতা: সূর্য বানু, ঠিকানা: মহাইল, ইউপি-ঝায়াইল, থানা: গোপালপুর, জেলা: টাঙ্গাইল।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ঘটনাস্থলে উপস্থিত থেকে দিপু চন্দ্র দাসকে ফ‍্যাক্টরীর ফ্লোর থেকে গার্ড রুমে নেওয়ার সময় মারধর করে। ফ‍্যাক্টরীর কর্মীদের ভিতরে স্লোগান দিয়ে উত্তেজিত করে উপদ্রুত পরিস্থিতি তৈরী করে, লাশের উপর বর্বরোচিত নির্যাতন করে এবং উপস্থিত জনতাকে স্লোগান দিয়া বর্বরোচিত নির্যাতন চালানোতে উৎসাহিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/