1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

দুপচাঁচিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে কালভার্টের জমে থাকা পানি নিষ্কাশন

আরিফুল ইসলাম, দুপচাঁচিয়া, বগুড়া / ৯১৮
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তালোড়া ইউনিয়নের কইল গ্রামের বড়পুকুরিয়া কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করে বাড়িঘর নির্মাণ করায় পানি নিষ্কাশনে সৃষ্ট সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে, ও দুপচাঁচিয়ায় মাটি-ভরাত বন্ধ ব্রিজ কালভার্ট কৃষি অর্থনীতিতে বিরূপ প্রভাব শিরোনামে গত ৭ আগস্ট একটি নিউজ প্রকাশ হয়।

তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন কইল গ্রামের বড়পুকুরিয়া কালভার্টের মুখ থেকে মাটি সরিয়ে পানি চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। এ প্রসঙ্গে ভূক্তভোগী এলাকাবাসী জানায়, কিছু প্রভাবশালী ব্যক্তি কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করে বাড়িঘর নির্মাণ করে। যার ফলশ্রুতিতে পানি জমে তাদের ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল।

এই সমস্যা সমাধানে তারা উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়ে হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার তিথি, তাৎক্ষণিকভাবে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসী ও মাটি ভরাট করে বাড়ি তৈরি করা মালিকদের সঙ্গে কথা বলে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
‎ এ সময় তিনি আরো বলেন, পানি নিষ্কাশনের বিষয়ে কেউ বাধা প্রয়োগ করলে কৃষকদের স্বার্থে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে এলাকাবাসী সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/