1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

দেশের বাজারে আরও কমল সোনার দাম ‎

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ১৬১
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম কমায় এখন থেকে সবচেয়ে ভালো মানের সোনা প্রতি ভরি পাওয়া যাবে ২ লাখ ৪০ হাজার ৩৫০ টাকায়। যা গতকাল ছিল ২ লাখ ৪২ হাজার ৪৪৮ টাকা। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ মূল্য কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা এবং ২১ ক্যারেটের ২ লাখ ২৯ হাজার ৪৩০ টাকা। আর ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৫০ টাকা। অন্যদিকে, রুপার দাম ২২ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮০ টাকা এবং ২১ ক্যারেটের ৫ হাজার ১৯০ টাকা। আর ১৮ ক্যারেট প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতিতে ৩ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/