1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ধর্ষণ ‌মামলায় এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ ইমরান শেখ, ফরিদপুর জেলা প্রতিনিধি / ৩৪৫
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ফরিদপুর শহরের গুহলক্ষীপুরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে সাইফুর রহমান উজ্জল(৩২) নামের এক যুবক কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুর ২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীর এই রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় সাজাপ্রাপ্ত আসামীকে কারাগারে পাঠানো হয়। আসামী সাইফুর রহমান উজ্জল জেলা শহরের গুহলক্ষীপুর তকি মোল্যা সড়কের মহিউদ্দন সরদারের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটার এ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিমের পরিবার ফরিদপুর শহরের গুহলক্ষীপুর তকি মোল্যা সড়কের মহিউদ্দিনের বাসায় ভাড়া থাকতেন। ২০২৩ সালের ২১ অক্টোবর বাড়ীর মালিকের ছেলে আসামী সাইফুর রহমান উজ্জল ভাড়াটিয়ার ১১ বছরের শিশু কন্যাকে ফুসলিয়ে গভীর রাতে ঘর থেকে নিয়ে যায়। রাতে বাড়ির পাশের মাঠে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্র্ষণ করে। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা মো: ‍রুবেল বাদী হয়ে কোতয়ালী থানায় ধর্ষণ মামলা দায়ের করে।
দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত এই রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/