1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ধানের শীষ উন্নয়ন, গণতন্ত্র ও ঐক্যের প্রতীক : মাজেদ বাবু

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৪৯৫
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানিয়ে ময়মনসিংহ-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো দল নাই, মত নাই, বিভাজন নাই। এখানে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার। আগামী নির্বাচনে ধানের শীষ হোক ঈশ্বরগঞ্জের দল-মতনির্বিশেষে সকলের ঐক্যের প্রতীক। কেননা ধানের শীষ হলো উন্নয়ন, গণতন্ত্র ও ঐক্যের প্রতীক।’

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ির রায়েরবাজার গোহাটায় এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মাজেদ বাবু। জনসভায় বিএনপির এই প্রার্থী বলেন, ‘জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে নানা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে গণতন্ত্রের বিরুদ্ধে, ষড়যন্ত্র চলছে বিএনপি ও ধানের শীষ নিয়ে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।’

লুৎফুল্লাহেল মাজেদ বাবু আরও বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত পরিবেশে রাষ্ট্র পুনর্গঠনের নতুন যে অধ্যায় শুরু হয়েছে, সেখানে তারেক রহমানের নেতৃত্বে যে জাতীয় সম্ভাবনার জন্ম হয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে ঈশ্বরগঞ্জের উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন আনতে হবে। আমাদের লক্ষ্য ঈশ্বরগঞ্জকে আলোকিত, আধুনিক ও টেকসই জনপদে পরিণত করা।’

লুৎফুল্লাহেল মাজেদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে, বিএনপি ক্ষমতায় এলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। এই অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে। উপজেলার ৪ নম্বর আঠারবাড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/