1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ধুনটে ইসলামী শ্রমিক আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আশরাফুদ্দীন আল আজাদ, বগুড়া জেলা প্রতিনিধি / ৬৫৮
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বগুড়ার ধুনটে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর এর দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আজ (২২ আগষ্ট) শুক্রবার বিকাল ৩ঘটিকায় ধুনট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সোবহান-এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ সজিব আকন্দ-এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধুনট-শেরপুর নির্বাচনী এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা প্রভাষক মীর মাহমুদুর রহমান (চুন্নু)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ৫৪ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচন পদ্ধতি সংস্কারই হলো সংস্কারের প্রধান লক্ষ্য। সেই সংস্কারটাই হলো বিশ্বের বহুদেশের মতো পিআর পদ্ধতির নির্বাচন। এর মাধ্যমে বহুদেশে শান্তি এসেছে। কালো টাকার দৌরাত্ম, মাস্তানি ও সন্ত্রাস বন্ধ করার একমাত্র উপায় হলো পিআর পিদ্ধতির নির্বাচন। বিভিন্ন জরিপেও উঠে আসছে যে, অধিকাংশ মানুষই পিআর চায়। পিআর আজকে দেশের সকল ধারার মানুষের দাবীতে পরিনত হয়েছে।

তিনি আরো বলেন, সংস্কার দৃশ্যমান হতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী স্বীকৃতি দিতে হবে। নির্বাচনের পরে জুলাই সনদের আইনী স্বীকৃতি কেউ দিয়ে দেবে সেটা আশার গুড়ে বালি। সবাইকে আহবান জানাবো, টেন্ডারবাজী, রাহাজানি, সন্ত্রাস থেকে এবং বিদেশি অধিপত্য থেকে মুক্তির জন্য একমাত্র পদ্ধতি হলো পিআর পদ্ধতি। এই দাবী ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি চালিয়ে যাবে। তিনি জোড় দিয়ে বলেন, আমরা রাজপথ ছাড়ছি না।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাও মুফতি হেদায়েতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ ফরহাদ হোসেন মন্টু, সহ-সভাপতি মোঃ আবু তালেব, যুগ্ম সম্পাদক মোঃ আবু নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুফতী শাহাদাত হোসেন, সেক্রেটারি মোঃ শাহীন আলম, জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও মোস্তাফিজুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও আতিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা মোঃ আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন প্রমুখ।

পরিশেষে প্রধান অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার বিগত কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি হিসেবে ঘোষণা করা হয় মোঃ সজীব আকন্দের নাম। সহ-সভাপতি মোঃ বাবলু শেখ এবং সেক্রেটারিঃ  হলেন মোঃ বাবুল খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/