1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ধোবাউড়ায় অভিযানে ১১৬ বোতল ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার

সামদানী হোসেন বাপ্পি, ময়মনসিংহ / ৮৯৪
সোমবার, ২১ জুলাই, ২০২৫

ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১১৬ বোতল ভারতীয় মদসহ আজিজুর রহমান হৃদয় (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ শে জুলাই ২০২৫) ভোর সকালে ধোবাউড়া বাসস্ট্যান্ডের টিকেট কাউন্টারের সামনে এ অভিযান চালানো হয়।

অভিযানে একটি পিক-আপ ভ্যান থেকে জব্দ করা হয় ৭০ বোতল আইস ভদকা, ২৪ বোতল ম্যাকডয়েল নং ১ এবং ২২ বোতল এসি ব্ল্যাক ব্র্যান্ডের মদ। প্রতিটি বোতলের পরিমাণ ৭৫০ মিলিলিটার।

গ্রেপ্তার হৃদয় গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকার বাসিন্দা।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে ধোবাউড়া থানা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/